ABN BANGLA TV
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে মধ্যরাতে অগ্নিসংযোগ”।

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে মধ্যরাতে অগ্নিসংযোগ।

নিউজ ডেস্ক:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে মধ্যরাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নলেরচর গ্রামে এই ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্বৃত্তরা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও জেলা শাখার সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের বাড়িতে আগুন ধরায়। ঘরের বিভিন্ন আসবাবপত্র ও কাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা অন্য বাড়িতে অবস্থান করায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

ইয়াসিন আলী সুজন দাবি করেছেন, স্থানীয় প্রকল্প বাজার এলাকায় শাপলা কলিতে ভোটকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগ ছড়ানোর পর তিনি তা মিথ্যা হিসেবে প্রকাশ্যে উত্থাপন করেন। অভিযোগটি পরে মিথ্যা প্রমাণিত হলে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন লাগায়। তিনি আরও বলেন, হামলাটি একটি নবগঠিত সন্ত্রাসী গোষ্ঠী পরিচালিত।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় একের পর এক সহিংসতা ঘটছে। শান্তিপূর্ণ উপজেলা অশান্ত করার জন্য এই ধরনের আগুন সন্ত্রাসের ঘটনা ঘটানো হচ্ছে। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল ব্রিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০