ABN BANGLA TV
২২ এপ্রিল ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“হরমুজ সংকটে পানামা খালে ভিড়, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি”।

হরমুজ সংকটে পানামা খালে ভিড়, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি।

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ব বাণিজ্য রুটে বড় পরিবর্তন দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে চলাচল সীমিত হয়ে পড়ায় বিকল্প পথ হিসেবে পানামা খালের ওপর চাপ বেড়েছে কয়েকগুণ। এতে দ্রুত পারাপারের জন্য বিপুল অর্থ ব্যয় করতেও প্রস্তুত হচ্ছে জাহাজ কোম্পানিগুলো।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে সংঘাত শুরুর পর থেকেই এই পরিস্থিতি স্পষ্ট হতে শুরু করে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক নৌ-পরিবহনে নতুন রুট বেছে নিতে বাধ্য হচ্ছে সংশ্লিষ্টরা।

বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস সরবরাহ অনিশ্চিত হয়ে যাওয়ায় এশিয়ার জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। অনেক শোধনাগার এখন বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির দিকে ঝুঁকছে। এসব পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী পানামা খাল গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এই চাপের কারণে খাল পারাপারে দীর্ঘ অপেক্ষা এড়াতে অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রবণতা বেড়েছে। পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজ প্রায় ৪০ লাখ ডলার ব্যয়ে অগ্রাধিকার সিরিয়াল কিনে নির্ধারিত সময়ের আগেই খাল পার হয়েছে। সাধারণত এই খাল দিয়ে যেতে পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে দ্রুত পারাপারের জন্য এমন অতিরিক্ত অর্থ প্রদানের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়াতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০