ABN BANGLA TV
১০ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“হরমুজ প্রণালিতে ডলার নয়, টোল ব্যবস্থায় চলবে ইউয়ান ও ক্রিপ্টো”।

হরমুজ প্রণালিতে ডলার নয়, টোল ব্যবস্থায় চলবে ইউয়ান ও ক্রিপ্টো।

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ ৩৮ দিনের উত্তেজনাপূর্ণ সংঘাতের পর অবশেষে ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই বিরতির মধ্যেই বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নতুন টোল আরোপ করেছে তেহরান, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতির সময়জুড়ে হরমুজ প্রণালি দিয়ে যাওয়া সব বাণিজ্যিক জাহাজকে নির্ধারিত টোল পরিশোধ করতে হবে। এই নির্দেশনা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। টোল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত ডলারের পরিবর্তে ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে টোল নির্ধারণ করা হয়েছে। ফলে বিশালাকৃতির তেলবাহী সুপার ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি অতিক্রম করতে গিয়ে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে হতে পারে। তবে খালি জাহাজের ক্ষেত্রে কোনো টোল প্রযোজ্য হবে না।

নতুন নিয়ম অনুযায়ী, জাহাজ চলাচলের আগে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ইমেইলের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষকে আগাম তথ্য জানাতে হবে এবং অনুমোদন নিতে হবে। টোল অবশ্যই প্রণালিতে প্রবেশের আগেই পরিশোধ করতে হবে। একইসঙ্গে জাহাজগুলোকে ইরানের উপকূল ঘেঁষে নির্দিষ্ট পথ—কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী জলসীমা—ব্যবহার করতে বলা হয়েছে।

ইরান আরও জানিয়েছে, তাদের মিত্র দেশগুলোর জাহাজ তুলনামূলকভাবে সহজে প্রণালি পার হতে পারবে। তবে যেসব দেশকে শত্রুভাবাপন্ন মনে করা হয়, তাদের জাহাজ চলাচলে বিলম্ব বা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে ডলারে লেনদেন সীমিত হওয়ায় বিকল্প হিসেবে ক্রিপ্টোকারেন্সি ও ইউয়ানকে বেছে নিয়েছে ইরান। এতে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব হবে। পাশাপাশি ক্রিপ্টো লেনদেন তুলনামূলকভাবে গোপন থাকায় তা ইরানের জন্য সুবিধাজনক।

ইরানের আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, ইতোমধ্যে ইউয়ানে টোল আদায় শুরু হয়েছে। তবে এই পদক্ষেপ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০