ABN BANGLA TV
২৩ মে ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হযরত আব্দুল কাদের জিলানী (রাহ:) ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

হযরত আব্দুল কাদের জিলানী (রাহ:) ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

 

​সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ৬ নম্বর ওয়ার্ডের ছোট ঢেমসা এলাকায় অবস্থিত হযরত আব্দুল কাদের জিলানী (রাহ:) ইনস্টিটিউট কেজি স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ এবং প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক স্যারের সভাপতিত্বে এবং সহকারী হেড মাওলানা আ. ক. ম. খাইর আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী,ছদাহা আফজলনগরের কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের ডাইরেক্টর জনাব আলহাজ্ব আব্দুর রহমান সওদাগর,এছাড়াও প্রতিষ্ঠানের ডাইরেক্টর জনাব মঞ্জুরুল কাদের। অভিভাবক জনাব মেজবাহউদ্দিন নিরু,জনাব মোহাম্মদ আনোয়ারসহ

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এসময় ​প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

 

​প্রধান বক্তার বক্তব্যে আব্দুর রহমান সওদাগর প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি তুলে ধরেন এবং শিক্ষার গুণগত মান ধরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

​আলোচনা সভা শেষে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০