
মোঃ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধ।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর স্বৈরাচারী শাসনের নিষ্পেষণ থেকে মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো নিজ জন্মভূমি বান্দারবানের লামায় ঈদ উদযাপন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
গতকাল (৫ জুন) লামা পৌরসভার নয়াপাড়ায় নিজ বাড়িতে পৌঁছানোর পর থেকেই তাকে ফুল, মিষ্টি ও উষ্ণ সংবর্ধনা জানান আত্মীয়স্বজন, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন পর স্বাধীনভাবে শ্বাস নেওয়া দেশে জন্মভূমির মায়া টানায় তিনি এবার লামায় ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেন।
ইয়াহিয়া জানান, লামার মানুষের অকৃত্রিম ভালোবাসাই আমার শক্তির উৎস।
তাদের সঙ্গে ঈদ কাটাতে পেরে আমি গর্বিত। তিনি স্থানীয় মসজিদে ঈদের নামাজ আদায় ও আত্মীয়-সমর্থকদের সঙ্গে সাক্ষাত করবেন ।
লামার সন্তান ও ছাত্রদলের এই গুরুত্বপূর্ণ নেতার প্রত্যাবর্তনে এলাকায় উৎসাহ ছড়িয়েছে। স্বৈরাচার-মুক্ত পরিবেশে তার এই ঈদ উদযাপন লামার রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে স্থানীয়রা আশাবাদী।
মন্তব্য করুন