ABN BANGLA TV
৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বামীর অভিযোগ: বাঁশখালীর আদালতের বারান্দায় ১৩ মাসের শিশুকে রেখে স্ত্রী নিখোঁজ।

স্বামীর অভিযোগ: বাঁশখালীর আদালতের বারান্দায় ১৩ মাসের শিশুকে রেখে স্ত্রী নিখোঁজ।

 

স্টাফ রিপোর্টার, বাঁশখালী, চট্টগ্রাম

 

বাঁশখালীর বৈলছড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ নাঈম উদ্দীন তার স্ত্রী হুমায়রা আক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গণমাধ্যমের কাছে এক অসহায় স্বামীর আর্তনাদ জানিয়েছেন।
নাঈম উদ্দীনের দাবি, তিনি ও হুমায়রা আক্তার সামাজিকভাবে ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর কিছুদিন সংসার স্বাভাবিক থাকলেও পরবর্তীতে দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে অমিল তৈরি হয়।
তিনি অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে স্ত্রী তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন, যার কারণে তিনি দুই দফা কারাবরণ করতে বাধ্য হন।
নাঈম জানান, সর্বশেষ ১৩ নভেম্বর মামলার ধার্য তারিখে চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বারান্দায় নিজেদের ১৩ মাস বয়সী শিশুকে রেখে স্ত্রী সেখান থেকে চলে যান। পরে তিনি শিশুকে নিয়ে বিচারপ্রার্থী অবস্থায় আদালত প্রাঙ্গণে পড়েন।
স্বামীর দাবি, তার স্ত্রী পরকীয়ায় জড়িত এবং তার কাছে এ বিষয়ে অডিওসহ বিভিন্ন প্রমাণ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

তিনি জানান আমি এখন ১৩ মাসের ছোট্ট শিশুকে নিয়ে একেবারে অসহায় অবস্থায় আছি। স্ত্রী আমাকে মামলায় ফাঁসিয়েছে, এবং এখন বাচ্চাকেও রেখে চলে গেছে।”
এ বিষয়ে হুমায়রা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। তার পরিবারের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নাঈম উদ্দীনের অভিযোগের বিষয়টি যাচাই ও তদন্তসাপেক্ষ বলেই স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়রা মনে করছেন, বিষয়টি দ্রুত সামাজিকভাবে সমাধান করা না গেলে শিশুটির ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে গড়াতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০