ABN BANGLA TV
২৬ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন মির্জা আব্বাস”।

স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন মির্জা আব্বাস।

নিউজ ডেস্ক:

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি ঘটছে। বুধবার (২৫ মার্চ) তার ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার মির্জা আব্বাসের অক্সিজেন সরানো হয়। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন এবং মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছেন। এছাড়া পরিবারের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনও সম্ভব হচ্ছে, যদিও কথার স্বচ্ছতা এখনও সীমিত।

মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারানোর পর ১২ মার্চ বৃহস্পতিবার রাতেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে মস্তিষ্কের সিটি স্ক্যানের পর তার অবস্থার গুরুতর অবনতির কারণে দ্রুত ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসানো হয় এবং দুই ধাপে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। অস্ত্রোপচারের পর সাবেক মন্ত্রীর উপর ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণ চালানো হয়।

এরপর রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে নিউরোসাইন্স ইউনিটে চিকিৎসাধীন।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, সিঙ্গাপুরে আসার পর তার শারীরিক অবস্থা দৃঢ়তার দিকে যাচ্ছে। মঙ্গলবার আইসিইউ থেকে তাকে সরানো হয়েছে এবং শরীরে থাকা বেশিরভাগ যন্ত্রপাতি সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানে কেবল নল (টিউব ফিডিং) ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে তাকে তরল খাবার খাওয়ানো হচ্ছে।

এছাড়া তিনি চোখ মেলে তাকাচ্ছেন এবং পরিবারের সঙ্গে সংক্ষেপে কথাও বলছেন। চিকিৎসকেরা জানান, এখনো সম্পূর্ণ সঠিকভাবে কথা বলার সক্ষমতা নেই, তবে শারীরিক স্থিতিশীলতা সৃষ্টিকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০