ABN BANGLA TV
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয় ব্যবহারের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন

স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয় ব্যবহারের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাছিরাবাদ মৌজায় এক প্রবাসীর জমি দখল, আদালতের আদেশ অমান্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস (সহকারী একান্ত সচিব) পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে সাফওয়ান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্ব নাছিরাবাদ মৌজার বি.এস. ২৮২ নম্বর খতিয়ানের একটি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগকারী মোহাম্মদ মুসলিমের দাবি, বিভিন্ন দলিলের মাধ্যমে সম্পত্তিটি ক্রয়ের পর তিনি বৈধভাবে তা ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে মালিকানা ও দখল নিয়ে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি আদালতে গড়ায়।

অভিযোগকারীর পক্ষ থেকে বলা হয়, সম্পত্তি নিয়ে নিম্ন আদালত, জেলা জজ আদালত ও উচ্চ আদালতে একাধিক মামলা ও আপিল চলমান রয়েছে। এরই মধ্যে আদালতের স্থিতাবস্থা সংক্রান্ত আদেশ বহাল থাকা অবস্থায় সাফওয়ান নিজেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় আলেমুল হকের নামেও সম্পত্তি সংক্রান্ত বায়নানামা দলিল সম্পাদনের অভিযোগ করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।

বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ও পদবি ব্যবহার করে সম্পত্তি সংক্রান্ত বিরোধে প্রভাব বিস্তার এবং সাধারণ মানুষকে হয়রানির চেষ্টা করা হচ্ছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন জজ কোর্টের আইনজীবী শাহাদুল ইসলাম, মো. আবুল কাশেম, প্রবাসী এনামুল হক, ভুক্তভোগী নাসরিন সুলতানা, আনজুমান আরা, সীমা আক্তার ও কেয়ারটেকার ইনসান।

বক্তারা বলেন, প্রবাসীদের সম্পত্তি দখল ও হয়রানি বন্ধে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধে প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

অভিযোগকারীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে জাতীয় দৈনিক আজাদী পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

তবে অভিযুক্ত সাফওয়ান বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

১

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

২

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৩

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৪

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৫

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৬

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৭

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৮

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

৯

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১০

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১১

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১২

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৩

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৪

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৫

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৬

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৭

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৮

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

১৯

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

২০