ABN BANGLA TV
৪ জুন ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ: রৌনিনপাড়ায় আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান”।

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ: রৌনিনপাড়ায় আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান।

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান, ০৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার): বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার রৌনিনপাড়ার স্থানীয় বাসিন্দা লাল খম লিয়ান বম এর ৫ বছরের ছেলের চিকিৎসায় তাৎক্ষণিক আর্থিক ও মেডিকেল সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল ০৩ জুন ২০২৬ তারিখে লাল খম লিয়ান বম তার ছেলের চোখের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন নিয়ে রৌনিনপাড়া আর্মি ক্যাম্পে আসেন। তিনি জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে গুরুতর চোখের সমস্যায় ভুগছিল এবং দ্রুত চিকিৎসা না করালে যেকোনো সময় শিশুটির চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। ছয় সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সীমিত আয় দিয়ে পরিবারের ভরণ-পোষণ ও ছেলের ব্যয়বহুল চিকিৎসা নিশ্চিত করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।

আবেদনের পরিপ্রক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর রৌনিনপাড়া আর্মি ক্যাম্প অত্যন্ত দ্রুততার সাথে শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লাল খম লিয়ান বমের ছেলের চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সাথে, সেনাবাহিনীর জোরালো তৎপরতায় দ্রুততম সময়ে সংশ্লিষ্ট চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন করে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়। সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপের ফলে শিশুটির চোখ বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়। সন্তানের সুস্থতা নিশ্চিত হওয়ায় লাল খম লিয়ান বম বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্গম পাহাড়ি অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও মানবিক সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চিকিৎসা, শিক্ষা, খাদ্য সংকটে ত্রাণ বিতরণ এবং প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী সবসময়ই সাধারণ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০