ABN BANGLA TV
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুয়ালক ইউনিয়নের দুই মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন।

সুয়ালক ইউনিয়নের দুই মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন।

 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুর ছবুর ও ২নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সুয়ালক এলাকার দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন
,সিংমাইনু তং, বাহার, মো সিরাজ
মোঃ আরিফুল ইসলাম

 

অভিযোগকারীরা জানান, প্রকৃত গরিবদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করে ধনীদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং স্বজনপ্রীতির মাধ্যমে সুবিধা বণ্টন করা হচ্ছে। সরকারি আশ্রয়ণ প্রকল্পে নাম থাকা সত্ত্বেও সুবিধাভোগীদের কাছ থেকে ঘুষ দাবি করা হচ্ছে। এছাড়া স্থানীয়ভাবে অবৈধ রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগও উঠে এসেছে।

মানববন্ধনে প্রতিবন্ধী নুরুল কবির অভিযোগ করেন, “আমি সরকারের কাছ থেকে একটি আশ্রয়ণ ঘর পেয়েছিলাম। কিন্তু ১নং ওয়ার্ড মেম্বার আব্দুর ছবুর ঘরটি বুঝিয়ে দেওয়ার জন্য আমার কাছে ৬০ হাজার টাকা দাবি করেন। আমি ২০ হাজার টাকা দেওয়ার পর ঘরের কাজ শুরু হলেও বাকি টাকা দিতে না পারায় অর্ধেক কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে।”

২নং কাইচতলী এলাকার আরেক ভুক্তভোগী ইসলাম খাতুন বলেন, “আমার নামে একটি ঘর বরাদ্দ হয়। কিন্তু ২নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন ঘরের জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে না পারায় আজও ঘরটি বুঝে পাইনি।”

আরেক ভুক্তভোগী মোঃ সিরাজ অভিযোগ করে বলেন, “আমরা গরিব মানুষ হলেও কখনো সরকারি কোনো সুবিধা পাই না। বরং সব সুবিধা এলাকার ধনীদের ও প্রভাবশালীদের দেওয়া হয়।”

মানববন্ধনে বক্তারা বলেন দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০