ABN BANGLA TV
২৩ এপ্রিল ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানির প্রথম দিনেই ১৭৭ মামলা নিষ্পত্তি”।

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানির প্রথম দিনেই ১৭৭ মামলা নিষ্পত্তি।

নিউজ ডেস্ক:

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানির প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। দুই বিভাগ মিলিয়ে মোট ৭০৭টি মামলার শুনানি সম্পন্ন হয় এবং এর মধ্যে ১৭৭টি মামলার নিষ্পত্তি দেওয়া হয়।

বুধবার (২২ এপ্রিল) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়, যার মধ্যে ২১টি মামলার নিষ্পত্তি হয়। একই দিনে হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি নিয়ে ১৫৬টি মামলার নিষ্পত্তি করা হয়।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উভয় বিভাগের জন্য ভার্চুয়াল শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং সংশ্লিষ্ট মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে প্রথম দিনেই ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি মামলার নিষ্পত্তি হয়েছে, যা ভার্চুয়াল কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সূচনা।

আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় এবং সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০