ABN BANGLA TV
২৩ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“সুদানের হাসপাতালে ভয়াবহ হামলা, শিশুসহ নিহত ৬৪”।

সুদানের হাসপাতালে ভয়াবহ হামলা, শিশুসহ নিহত ৬৪।

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত সুদানের দারফুর অঞ্চলে ভয়াবহ হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে পূর্ব দারফুরের রাজধানী আল দাইনের একটি টিচিং হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে জানানো হয়, হামলায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশাপাশি দুইজন নার্স এবং একজন চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আটজন স্বাস্থ্যকর্মীসহ মোট ৮৯ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামলায় হাসপাতালের গুরুত্বপূর্ণ অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চিকিৎসাধীন রোগীরা চরম অনিশ্চয়তা ও সংকটে পড়েছেন।

ডব্লিউএইচও প্রধান জানান, প্রায় তিন বছর ধরে চলা সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ৩৬ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

সংস্থাটির নথি অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ২১৩টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এতে দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে উঠছে।

হাসপাতালের মতো সুরক্ষিত স্থাপনায় এমন হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিন্দনীয় ও অমানবিক বলে অভিহিত করেছে। তাদের মতে, সুদানের সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল হাসপাতালেও আঘাত হানছে।

তবে আল দাইন টিচিং হাসপাতালের এই হামলার জন্য এখনো কোনো পক্ষ সরাসরি দায় স্বীকার করেনি। সুদানের সেনাবাহিনী ও আরএসএফ একে অপরকে দায়ী করলেও নিরপেক্ষ তদন্তের অভাবে প্রকৃত দায়ীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

বর্তমানে আল দাইন শহরে কার্যকর কোনো হাসপাতাল না থাকায় আহতদের চিকিৎসার জন্য অন্য এলাকায় স্থানান্তর করাও কঠিন হয়ে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০