ABN BANGLA TV
২২ এপ্রিল ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটের নিখোঁজ সেই ৬ জন টেকনাফ থেকে উদ্ধার

সিলেটের নিখোঁজ সেই ৬ জন টেকনাফ থেকে উদ্ধার।

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার সেই ৬ জনকে টেকনাফ থেকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন- মো. লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ, ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ, আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ, আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন, সুফর উদ্দিনের ছেলে খালেদ হাসান ও মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল। তারা সবাই সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাঁও বাজার এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফের সদর ইউনিয়নের রাজারছড়া পাহাড় থেকে তাদের উদ্ধারের কথা জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তাদের উদ্ধারের আগে দুপুরের দিকে নিখোঁজ রশিদ আহমদ একটি নম্বর থেকে ফোন করে নিখোঁজ এমাদ উদ্দিনের ভাই বাহার উদ্দিনকে জানান, তারা ইন্দোনেশিয়ার সাগরে অবস্থান করছেন।

বাহার উদ্দিন বলেন, একটি নম্বর থেকে তার মোবাইলে ফোন দিয়ে রশিদ আহমদের পরিচয় দিয়ে জানান তাদেরকে ট্রলারে করে টেকনাফ থেকে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। রশিদ এর বাইরে কিছু বলেননি। বিষয়টি কতটুকু সত্য তা নিশ্চিত নন তিনি।

পরে সন্ধ্যায় বাহার উদ্দিনসহ নিখোঁজদের স্বজনরা টেকনাফ থানায় লিখিত অভিযোগ দেন।

জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেলের দিকে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ছয়জন কাজের খোঁজে কক্সবাজারে আসেন। ১৬ এপ্রিল পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

টেকনাফ থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পর পুলিশ এ নিয়ে কাজ শুরু করে। ফোন নম্বর ট্র্যাক করে তাদের উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০