ABN BANGLA TV
২২ এপ্রিল ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব কৌশলে লুকানো ৭৮ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ।

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব কৌশলে লুকানো ৭৮ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ।

সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সাদা-নীল রঙের পিকআপ ট্রাকও।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে সলঙ্গার খালকুলা বাজারের পূর্ব পাশে একটি সাদা-নীল রঙের পিকআপ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের। প্রাথমিকভাবে গাড়িটিতে তল্লাশি চালিয়ে কিছু না পাওয়ায় এবং চালক বা মালিকের কোন খোঁজ না মেলায় ট্রাকটি বিধি মোতাবেক জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে থানায় এনে পুনরায় গাড়িটি তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পুলিশের নজরে আসে গাড়ির বডির নিচে, চেসিসের উপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কিছু প্যাকেট। বিষয়টি তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নকে জানানো হয়। এরপর হাইওয়ে পুলিশ সুপার শহিদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে আসেন এবং গাড়িটি বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন।

পরিদর্শনের সময় গাড়ির বডির ভেতর থেকে বিশেষভাবে মোড়ানো ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব গাঁজা নীল রঙের পলিথিন ও খাকি রঙের কসটেপে মোড়ানো ছোট-বড় প্যাকেটে করে লুকিয়ে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, মাদক পাচারের উদ্দেশ্যেই পিকআপটি পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া হয়।

ঘটনার বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, “গাড়িটি সন্দেহজনক মনে হওয়ায় আমরা প্রাথমিকভাবে তল্লাশি করি। পরে তদন্তের এক পর্যায়ে এর নিচে মাদক লুকানো আছে এমন তথ্য পাওয়া গেলে আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। তাদের উপস্থিতিতে গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে।

সাত্তার আব্বাসী
২২.০৪.২০২৫ইং।
০১৭১১৪৭৫৭৫২।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০