ABN BANGLA TV
২১ জুলাই ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা পেলেন শাহরাস্তির সাখাওয়াত।

সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা পেলেন শাহরাস্তির সাখাওয়াত।

 

জসিম উদ্দিন ।।

 

সিঙ্গাপুরে আয়োজিত ‘বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৫’-এ ভূষিত হয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রবাসী ব্যবসায়ী সাখাওয়াত হোসেন (শরীফ)।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় সিঙ্গাপুরের নভোটেল হোটেলের জেড বলরুমে এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর তার হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানটির আয়োজন করে সিঙ্গাপুরস্থ সকল এক্সচেঞ্জ হাউজ, বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে। সাখাওয়াত হোসেনকে মনোনয়ন দেয় প্রাইম এক্সচেঞ্জ হাউজ, যা প্রাইম ব্যাংক লিমিটেডের একটি আন্তর্জাতিক রেমিট্যান্স প্রতিষ্ঠান।

বর্তমানে সাখাওয়াত হোসেন সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কমেডিটি কানেক্ট প্রাইভেট লিমিটেড-এর ‘শাহজালাল’ ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৫ সাল থেকে এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “বৈধপথে রেমিট্যান্স পাঠানো দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ খাতে নানা প্রণোদনা ও সুযোগ-সুবিধা চালু করেছে। প্রবাসীদের এ অবদান আমাদের গর্বিত করে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিইও মোহাম্মদ সামিউল্লাহ, সৈয়দ আবু নাসের বখতিয়ার, সিঙ্গাপুরে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম, টাকরাল গ্রুপের চেয়ারম্যান ঘুরমেত সিংসহ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তাসহ রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

সাখাওয়াত হোসেন শরীফ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দহশ্রী গ্রামের পল্লী চিকিৎসক মরহুম সাহাদাৎ হোসেনের জ্যেষ্ঠপুত্র। তিনি পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সবার বড়।

মুঠোফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, “প্রবাসে থেকে বৈধ চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠানো আমাদের নৈতিক দায়িত্ব। এর মাধ্যমে আমরা দেশের মানুষের পাশে দাঁড়াতে পারি, দেশপ্রেমের বাস্তব প্রয়োগ ঘটাতে পারি।”

উল্লেখ্য, এটি তার প্রথম আন্তর্জাতিক রেমিট্যান্স সম্মাননা। তার এ অর্জন শুধু চাঁদপুর নয়, গোটা দেশের প্রবাসী উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২১ জুলাই ২০২৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০