ABN BANGLA TV
২৩ নভেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান।

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান।

এম এ মোতালিব ভুইয়া’র তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত :

 

নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা সার ডিলার লাইসেন্স বাতিলের আশঙ্কায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন বাংলাদেশ, দোয়ারাবাজার শাখার উদ্যোগে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮১ জন খুচরা সার ডিলারসহ বহু ব্যবসায়ী ও সাধারণ কৃষক অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন,উপদেষ্টা সুমন মিয়া,লোকমান মিয়া,আশক আলী,গোলাম মোস্তফা,সভাপতি শহিদুল ইসলাম,সেক্রেটারি বাবুল মিয়াকোষাধ্যক্ষ আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া সহ-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক শিপন মিয়া,সদস্য নূরুল ইসলাম,জসিম উদ্দিন,কাউছার আলম,নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন ধরে সৎ ও অভিজ্ঞতার সঙ্গে খুচরা ডিলাররা দায়িত্ব পালন করে আসলেও, নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল হওয়ার আশঙ্কায় হাজারো পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়েছে।

তারা বলেন, খুচরা ডিলাররা স্বল্প লাভে দ্রুততম সময়ে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিয়ে আসছেন। কৃষিজ উৎপাদন টিকিয়ে রাখতে এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করতে খুচরা ডিলারদের রাখা অত্যাবশ্যক।

মানববন্ধন শেষে প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপিতে বলা হয়—সার নীতিমালা ২০২৫ অনুযায়ী লাইসেন্স বাতিল হলে খুচরা ব্যবসায়ীরা পরিবার-পরিজন নিয়ে অসহায় হয়ে পড়বেন।সার বিতরণ ব্যবস্থা ব্যাহত হবে, কৃষকরা সঠিক সময়ে সার পাবেন না।শুধুমাত্র বি.সি.আই.সি ডিলারের মাধ্যমে সার বিতরণ হলে প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

খুচরা ডিলাররা অনেক সময় কৃষকদের বাকিতে সার দিয়ে সহায়তা করেন—যা অন্য মাধ্যমে সম্ভব নয়।সার সংরক্ষণ, বিতরণ ও কৃষকের স্বার্থ রক্ষার্থে দোয়ারাবাজারের ৮১ জনসহ সারা দেশের খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

খুচরা ডিলাররা জানান, তাদের দাবি গ্রহণ না করা হলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০