ABN BANGLA TV
২২ এপ্রিল ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“সাফ নারী ফুটবলে হ্যাটট্রিক মিশনে ভারতের গ্রুপে বাংলাদেশ”।

সাফ নারী ফুটবলে হ্যাটট্রিক মিশনে ভারতের গ্রুপে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক:

টানা দুইবার শিরোপা জয়ের পর এবার হ্যাটট্রিক লক্ষ্য নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে নামছে বাংলাদেশ। আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া আসরের ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নরা পড়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ।

বুধবার ঢাকায় সাফের কার্যালয়ে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়। সর্বশেষ ফিফা নারী র‌্যাংকিং অনুযায়ী দলগুলোকে তিনটি পটে রাখা হয়। বাংলাদেশ ছিল দ্বিতীয় পটে, শ্রীলঙ্কার সঙ্গে। সেখান থেকে প্রথম দল হিসেবে বাংলাদেশের নাম উঠে ‘বি’ গ্রুপে স্থান পায়।

এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ভারত, আর তৃতীয় দল মালদ্বীপ। অন্যদিকে ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল গ্রুপপর্বে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দুই দল সেমিফাইনালে উঠবে। ‘এ’ গ্রুপে নেপালকে এগিয়ে রাখা হচ্ছে শক্তিমত্তার বিচারে। ফলে বাংলাদেশ যদি নিজেদের গ্রুপে শীর্ষে থাকতে পারে, তাহলে সেমিফাইনালে নেপালকে এড়ানোর সুযোগ থাকবে।

ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে আগে কিছু অনিশ্চয়তা থাকলেও বর্তমানে পরিস্থিতি ইতিবাচক। সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর বাংলাদেশ নারী দলকে গোয়ায় পাঠাতে সম্মতি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য সামনে রেখে প্রস্তুতিও শুরু করছে বাংলাদেশ দল। আগামী পরশু চট্টগ্রামে শুরু হবে তাদের নিবিড় অনুশীলন ক্যাম্প। পাশাপাশি দেশের বাইরে অনুশীলনের পরিকল্পনাও রয়েছে দলের।

টানা দুই আসরের চ্যাম্পিয়ন হিসেবে এবারও শিরোপা ধরে রাখার প্রত্যাশা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০