
২৭ শে মার্চ রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সাদেকপুর বাজার প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাদেকপুর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান মরহুম ইকবাল হোসেন ও সাদেকপুর প্রভাতী ছাত্রসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবুল খায়ের এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সাদেকপুর প্রগতি ছাত্র সংঘ।
এডভোকেট জামাল উদ্দিন এর পরিচালনায় শোকসভা দোয়া ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন সাদেকপুর ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান নাসির উদ্দিন সাহেব।
স্মৃতিচারণ বক্তব্য রাখেন মোঃ মাসুম আহমেদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ এমদাদ, মোঃ সিরাজ মাস্টার মোঃ গাউছ মাস্টার , হাজী ফরিদ হোসেন, আলহাজ্ব মোজাম্মেল হক।
বক্তাগণ মরহুম আবুল খায়ের ও ইকবাল চেয়ারম্যান দুজনের ভালো কাজের প্রশংসা করেন এবং আল্লাহর নিকট মাগফেরাত কামনা করেন।
আলহাজ্ব মুজিবুর রহমান বক্তব্যে দুজনের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
সাদেক পুর প্রভাতী ছাত্রসংঘের পক্ষ থেকে দুজনের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত ।
অনুষ্ঠানে উপস্থিত ছিল সাদেকপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দুজনের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে মোনাজাত সমাপ্তি করে মাওলানা সেলিম।
মন্তব্য করুন