
নিজস্ব প্রতিবেদকঃ
রাজু রক্ষিতের পিতা বীর মুক্তিযোদ্ধা সরোজ কান্তি রক্ষিত বুধবার সকাল ৪ টায় পরলোকগমন করেছেন। তিনি চার ছেলে সহ অসংখ্য নাতি নাতনি রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সরোজ কান্তি রক্ষিত চট্টগ্রামের সাতকানিয়া ১১ নং কালিয়াইশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সরোজ কান্তি রক্ষিতকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানান সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান।বৃহস্পতিবার সকালে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
মন্তব্য করুন