ABN BANGLA TV
২২ মে ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার।

সাতকানিয়ায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার।

 

নিজস্ব প্রতিনিধি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও চোরাকারবারিদের গ্রেফতারে অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতকানিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বাজালিয়া ইউনিয়ন এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের পর, গত ২১ মে ২০২৬ খ্রিঃ তারিখ রাত ২৩:২০ ঘটিকায় র‌্যাবের একটি দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ১৩নং বাজালিয়া ইউনিয়নের বোমাংহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন আসামী পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ঘেরাও করে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী নাম: কপিল উদ্দিন @ কফিল উদ্দিন(৩৪), পিতা: মৃত সালেহ আহম্মদ, সাং: দক্ষিণ চরতি (০৭ নং ওয়ার্ড, ০১ নং চরতি ইউপি), থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আসামী কপিল উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার সিআর মামলা নং-৮৬৭/২৪ [ধারা-১৪৩/৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড (দণ্ডবিধি); প্রসেস নং-৫৬৫৬/২৬, রিসিভ নং-৪৪১/২৬] এর অধীনে একটি হত্যা মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও অপরাধীদের দমনে র‌্যাব-১৫ এর এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০