
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. জহির (৪৫) ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার বাসিন্দা এবং মৃত মো. ইব্রাহিমের ছেলে।
পুলিশ জানায়, ঈদ-উল-ফিতরের আগের দিন চাঁদরাতে মিজানুর রহমান নামের এক যুবক ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন। পরে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মো. জহিরকে আসামি করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন