ABN BANGLA TV
২৭ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“সাতকানিয়ায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ও জরিমানা আদায়”।

সাতকানিয়ায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ও জরিমানা আদায়।

নিজস্ব প্রতিনিধি: জান্নাতুল ফেরদৌস।

গতকাল ২৬ এপ্রিল রবিবার সাতকানিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছনখোলা, এওচিয়া এলাকায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

এ সময় অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়- মেসার্স মা ব্রিকস মার্কা-M.B.F, ছনখোলা, এওচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।

মালিক- নিবারণ দেবনাথ

দণ্ড: ৩,০০,০০০/- তিন লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়।

মেসার্স খাজা থ্রী মার্কা-K.B-3, ছনখোলা, এওচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।

মালিক- মো: শাহ আলম

দণ্ড: ০১ এক টি বয়লার মেশিন জব্দ করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দ্বারা ইটভাটার আগুন নিভিয়ে চুল্লী অকার্যকর করে দেয়া হয়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল সহ

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সাতকানিয়া ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যগণ, সহকারী কমিশনার ভূমি, সাতকানিয়া, চট্টগ্রাম এর কর্মকর্তা/কর্মচারীবৃন্ধ ও আনসার সদস্যবৃন্ধ। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতকানিয়া চট্টগ্রাম স্টেশনের সদস্যগণ।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০