ABN BANGLA TV
৩১ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“সাতকানিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন Falcon FC”।

সাতকানিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন Falcon FC।

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহার আনন্দকে দ্বিগুণ করতে এবং যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী রাখার প্রত্যয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ৬ নং ওয়ার্ড হাজী সফর আলী পাড়া ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে স্থানীয় একটি মাঠে উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ঈদ আনন্দের এই আয়োজনে পুরো মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় এবং বাঁধভাঙা উচ্ছ্বাস।

বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এলাকার দুটি শক্তিশালী দল—Falcon FC এবং Skytis FC। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ গরম করে রাখে। দীর্ঘক্ষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রক্ষণভাগের দেয়াল ভেঙে Skytis FC-কে ১–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে Falcon FC।

স্থানীয় একজন ফুটবলপ্রেমী খেলা দেখে বলেন

“দুই দলের খেলাই ছিল এককথায় অসাধারণ এবং দর্শনীয়। বল দখল থেকে শুরু করে পাসিং—কোনো দলই কাউকে একচুল ছাড় দিতে রাজি ছিল না। টানটান উত্তেজনার এই ম্যাচটি আমাদের ঈদের আনন্দকে সত্যিই দ্বিগুণ করে দিয়েছে।”

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোছাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিব্বাড়ী শাহ মজিদি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হক, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্বাস উদ্দিন জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদুল আলম, মোঃ শফিকুর রহমান, প্রবাসী নাসির উদ্দিন এবং তরুণ সমাজসেবক আসিবুল হক আসিফ সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোছাম্মেল হক বলেন

“তরুণ সমাজকে অপসংস্কৃতি ও মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। হাজী সফর আলী পাড়া ঐক্য পরিষদ ঈদের এই দিনে যুবসমাজকে মাঠে এনে যে চমৎকার পরিবেশ সৃষ্টি করেছে, তা সত্যি প্রশংসনীয়। জয়-পরাজয় বড় কথা নয়, এই সম্প্রীতির বন্ধনই ফুটবল খেলার আসল সৌন্দর্য। আমি আশা করি, ভবিষ্যতেও তারা এমন আয়োজন অব্যাহত রাখবে।”

সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় হাজী সফর আলী পাড়া ঐক্য পরিষদের নেতৃবৃন্দ খেলোয়াড়, রেফারি ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন

“আমাদের মূল উদ্দেশ্য ছিল ঈদের ছুটিতে গ্রামের সব যুবকদের একত্রিত করে একটি সুস্থ বিনোদন দেওয়া এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। ফাইনালে দুই দলই অত্যন্ত সুশৃঙ্খল ও পেশাদার ফুটবল উপহার দিয়েছে। সবার সহযোগিতায় আজকের এই আয়োজন সফল হয়েছে। আগামীতেও আমরা এলাকার কল্যাণে এবং যুবসমাজের উন্নয়নে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে যাব।”

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। চমৎকার এই আয়োজনের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০