ABN BANGLA TV
৩১ অক্টোবর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নিন্দা।

সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নিন্দা।

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কামরুল ইসলামের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংগঠনের কার্যনির্বাহী সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তুষার দাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক ও নিন্দা জানানো হয়।

বিবৃতিতে চসাস নেতৃবৃন্দ বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা গণতান্ত্রিক সমাজ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করছি—দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।”

বিবৃতিতে সাংবাদিক কামরুল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং কর্ণফুলী নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এ বিষয়ে চসাসের সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, “সাংবাদিকরা সমাজের সৎ ও সত্যনিষ্ঠ কণ্ঠ। তাদের নিরাপত্তা নিশ্চিত না করলে গণমাধ্যমের স্বাধীনতা বিপন্ন হবে। আমরা প্রশাসনকে অনুরোধ করছি—দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এমন হামলার পুনরাবৃত্তি না ঘটে।

উল্লেখ্য, গত সোমবার (২৭ অক্টোবর) রাতে সাংবাদিক কামরুল ইসলাম কর্ণফুলি নদীর বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে অস্ত্রসজ্জিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। মঙ্গলবার (২৮ অক্টোবর) তিনি দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০