ABN BANGLA TV
১৬ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নে রোডম্যাপ তৈরি করছে সরকার”।

সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নে রোডম্যাপ তৈরি করছে সরকার।

নিউজ ডেস্ক:

সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ওয়েজবোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন পেশাগত সমস্যার সমাধানে সরকার একটি রোডম্যাপ প্রস্তুত করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একইসঙ্গে তথ্যের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তথ্য মন্ত্রণালয়কে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশনায় তথ্য মন্ত্রণালয়ের কার্যক্রম আধুনিক ও কার্যকরভাবে পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়গুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা চলছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সময়ে মানুষের তথ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই বাস্তবতায় তথ্য মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জনমুখী করে গড়ে তুলতে পুনর্গঠনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এ সময় তিনি নিরপেক্ষ ও মানসম্মত তথ্যসেবা নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। একইসঙ্গে তথ্যপ্রবাহকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করতে সরকার ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০