ABN BANGLA TV
৭ এপ্রিল ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ রাখতে হবে অনুষ্ঠান ও বিলবোর্ডের আলো”।

সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ রাখতে হবে অনুষ্ঠান ও বিলবোর্ডের আলো।

নিউজ ডেস্ক:

দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এ নির্দেশনা অনুযায়ী দোকান ও শপিংমলের পাশাপাশি বিভিন্ন মেলা, বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ রাখতে হবে।

সোমবার (৬ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সকল বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে বিদ্যুৎ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সম্মতি দেওয়া হয়। একইসঙ্গে এই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বা চলমান মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, শপিংমল, দোকান ও মার্কেট নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখার পাশাপাশি সব ধরনের বিলবোর্ডের আলো বাধ্যতামূলকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে নিভিয়ে ফেলতে হবে। একইভাবে, যেকোনো সাংস্কৃতিক আয়োজন বা মেলা নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে।

এই নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে সমন্বয়ের মাধ্যমে নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০