ABN BANGLA TV
৫ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“সততা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত: সরাইলের নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন মো. সাইফুল ইসলাম”।

সততা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত: সরাইলের নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন মো. সাইফুল ইসলাম।

​চিংনুমং মার্মা রোয়াংছড়ি, বান্দরবান প্রতিনিধি:

প্রশাসনের মাঠপর্যায়ে অত্যন্ত দক্ষ, জনবান্ধব এবং কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত মো. সাইফুল ইসলাম নতুন কর্মস্থলে পদায়ন হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এর আগে তিনি বান্দরবানের রোয়াংছড়ি এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অত্যন্ত সফলতার সাথে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
​মো. সাইফুল ইসলাম যেখানেই দায়িত্ব পালন করেছেন, সেখানেই সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। বিশেষ করে রোয়াংছড়ি এবং লোহাগাড়া উপজেলায় কর্মরত থাকাকালীন তিনি স্থানীয় উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস কাজ করেছেন। দুর্গম পাহাড়ি জনপদ রোয়াংছড়িতে তাঁর প্রশাসনিক দক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি স্থানীয় মহলে আজও প্রশংসিত। একইভাবে লোহাগাড়া উপজেলায় কর্মকালীন সময়ে তিনি প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
​ব্যক্তিজীবনে অত্যন্ত বিনয়ী ও সদালাপী এই কর্মকর্তা মাঠপর্যায়ের প্রতিটি কাজে সততার পরিচয় দিয়েছেন। স্থানীয়রা তাঁকে কেবল একজন সরকারি কর্মকর্তা হিসেবে নয়, বরং একজন অভিভাবক এবং “ভালো মানুষ” হিসেবে অভিহিত করেছেন। লোহাগাড়া ও রোয়াংছড়ির সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিদের সাথে তাঁর সুসম্পর্ক এবং কর্মতৎপরতা সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক সুনাম বয়ে এনেছে।
​সরাইল উপজেলায় নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে মো. সাইফুল ইসলাম স্যারের প্রতি শুভকামনা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও সাধারণ জনগণ। তাঁর বিদায়ী কর্মস্থলের মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তাঁর সুস্থতা এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছেন।
​একজন নেককার ও দক্ষ মানুষ হিসেবে তিনি সরাইল উপজেলাকেও উন্নয়নের মডেলে পরিণত করবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তিনি যেখানেই থাকেন এবং যে দায়িত্বেই নিয়োজিত হন, তাঁর এই মানবিকতা ও কর্মদক্ষতা বজায় থাকুক। পরম করুণাময়ের কাছে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০