ABN BANGLA TV
১৩ অক্টোবর ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সঞ্চয়পত্রে সুদহার আরও কমানোর পরিকল্পনা, চিন্তায় বিনিয়োগকারীরা।

সঞ্চয়পত্রে সুদহার আরও কমানোর পরিকল্পনা, চিন্তায় বিনিয়োগকারীরা।

 

সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য আসছে নতুন চ্যালেঞ্জ। আগামী বছর সঞ্চয়পত্রের সুদহার আরও কমানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক।

সরকারের এই পদক্ষেপকে বাণিজ্যিক ব্যাংকগুলো ইতিবাচকভাবে দেখলেও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা।

বিনিয়োগকারীরা বলছেন, ব্যাংকিং খাতের অস্থিরতার মধ্যেও সরকারি সঞ্চয়পত্র ছিল তাদের একমাত্র ভরসা। কিন্তু সেটির মুনাফা কমে গেলে অবসরপ্রাপ্ত, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের আর্থিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সরকারের বাজেট ঘাটতি পূরণ ও উন্নয়ন ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো সঞ্চয়পত্র। বহু বছর ধরে বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্র উচ্চসুদে বিক্রি করে সরকার যেমন অর্থনীতিকে সচল রেখেছে, তেমনি লাখো পরিবারকে দিয়েছে আর্থিক সুরক্ষা। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক এই খাতে ধীরে ধীরে নিরুৎসাহিত করছে বিনিয়োগকারীদের।

চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের সুদহার কমিয়ে সর্বোচ্চ ১১.৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯.৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, “মানুষকে ট্রেজারি বন্ড বা বিলে বিনিয়োগে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও সরকারের সঙ্গে একমত। অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, “মূল্যস্ফীতি এখন এক অঙ্কে নেমেছে, তাই সরকারের ঋণের চাপ কমাতে সঞ্চয়পত্রের সুদহার হ্রাস যৌক্তিক।”

তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, কর্মসংস্থান ও আয়সংক্রান্ত সুযোগ কমে যাওয়ায় সাধারণ মানুষ বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে চাচ্ছেন না। এ অবস্থায় বয়স্ক ও অবসরপ্রাপ্ত জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ বিনিয়োগের পথ তৈরি করার পরামর্শ দিচ্ছেন তারা।

গত অর্থবছরে সঞ্চয়পত্র খাতে নিট বিক্রি হয়েছে ঋণাত্মক প্রায় ৬ হাজার ৬৩ কোটি টাকা। অর্থাৎ, সরকার যত টাকা বিক্রি করেছে তার চেয়ে বেশি ব্যয় হয়েছে পূর্ববর্তী সঞ্চয়পত্রের সুদ ও আসল পরিশোধে।

বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, “সঞ্চয়পত্রের ওপর এককভাবে নির্ভর করা এখন আর বাস্তবসম্মত নয়। বিনিয়োগকারীদের বিকল্প উৎসের কথাও ভাবতে হবে।”

তিনি আরও জানান, “এই বিষয়ে আন্তর্জাতিক সংস্থা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০