
টাঙ্গাইলের সখিপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ উপজেলা হল রুমে সখিপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আবব্দুল্লাহ আল রনী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিম উদ্দিন মাস্টার,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার, উপজেলা জামাতের আমির প্রফেসর আল আমিন এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান । এছাড়া আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আমিন শরীফ সুপন, সখিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, মোঃ আঃ লতিফ মিয়া, সখিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিকদার মোঃ ছবুর রেজা,সখিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন,বিআরডিবি র চেয়ারম্যান ও যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল, যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন,বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও উচ্চ বিদ্যালয়ের প্রধানগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মন্তব্য করুন