ABN BANGLA TV
২৫ জুন ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সখিপুরে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

সখিপুরে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ আঃ লতিফ মিয়া টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বাজারে স্থানীয় এলাকাবাসী এবং বাজার বনিক বহুমুখী সমবায় সমিতি লিঃ যৌথ আয়োজনে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ১১ টায়

মহানন্দপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালি শেষ হয়। এরপর মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি হাজী ওসমান গণির সভাপতিত্বে ও রাকিবুল হাসান ইমনের সঞ্চালনায় মাদক বিরোধী সমাবেশে বক্তব্য উপস্থাপন করেন

কাকড়াজান ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ আমির হামজা সিকদার, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, সিনিয়র সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, স্থানীয় ইউপি সদস্য মো: বাবুল হোসেন, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, মোঃ হাফিজ উদ্দিন, মহানন্দপুর ঈদগাঁ মাঠ কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ খালেদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু নাসের, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বণিক সমিতির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক জাহিদুল হক লেবু প্রমুখ।

মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, মাদক আমাদের সমাজের জন্য এক ধরনের অভিশাপ। আমাদের সন্তানদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য মাদকের ছোবল হতে সন্তানদের রক্ষা করতে চাইলে সকলকেই সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে কাজ করতে হবে। মাদক বিক্রেতা, মাদক ক্রেতা ও মাদক গ্রহণকারী ব্যক্তিদের প্রতিহত করার জন্য সমাজবাসী সকলকেই ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকার বাসিন্দা গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০