
অদ্য ৩০ মে ২০২৫ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় চলমান ভারি বর্ষণের ফলে এলাকার সার্বিক পরিস্থিতি স্ব-শরীরে পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয় এবং বান্দরবান জেলা যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকবৃন্দ।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় জানান, চলমান ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় পাহাড় ধস ও বন্যা ক্রমাগত বৃদ্ধির কারণে প্রাকৃতিক দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এ সময় পুলিশ সুপার মহোদয় প্রাকৃতিক দুর্যোগের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আগাম সতর্কবার্তা প্রদান করেন। বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা পরিলক্ষিত হচ্ছে তাই প্রয়োজন মত মোমবাতি এবং শুকনো খাবার সরবরাহ করতে হবে। সন্ধ্যার আগে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকলকে যার যার অবস্থান থেকে সতর্ক এবং সর্বোচ্চ নিরাপদে থাকার আহ্বান জানান।
পুলিশ সুপার মহোদয় আরো বলেন দুর্যোগ মোকাবেলায় যে কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে সকল থানার ইউএনও, সেনাবাহিনী, ওসি, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, হাসপাতালসহ অন্যান্যদের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে যাতে জরুরি দুর্যোগ মোকাবেলায় আমরা একসাথে কাজ করতে পারি। জরুরি দুর্যোগ মোকাবেলায় যোগাযোগ করার জন্য আমাদের জাতীয় জরুরি সেবা-৯৯৯ এবং বান্দরবান পার্বত্য জেলা পুলিশের কন্ট্রোল রুম এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আমরা সম্প্রীতির বান্দরবানে একে অপরকে নিরাপদ স্থানে আশ্রয় দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সকলকে আবারো সর্বোচ্চ সতর্কতা মূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার মহোদয় বিবৃতি সম্পন্ন করেন।
জরুরি সেবায় নিম্নে পুলিশ কন্ট্রোল রুমের মোবাইল নম্বর দেওয়া হলো :
01320110898
পুলিশ কন্ট্রোল রুম
বান্দরবান পার্বত্য জেলা পুলিশ।
অনুরোধে
পুলিশ সুপার
বান্দরবান পার্বত্য জেলা
মন্তব্য করুন