ABN BANGLA TV
১৬ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা”।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা।

নিউজ ডেস্ক:

সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদের ভেতরেই সমাধান চান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী বিষয়টির নিষ্পত্তি সংসদের মধ্যেই হওয়া উচিত। তবে কোনো কারণে তা সম্ভব না হলে ভবিষ্যতে রাজপথে আন্দোলনের পরিস্থিতি তৈরি হতে পারে—যদিও দলটি এমন পরিস্থিতি দেখতে চায় না।

রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, সংবিধান সংস্কার পরিষদ সম্পর্কিত বিষয়টি তিনি সংসদে উত্থাপন করেছেন। স্পিকার বিষয়টি বিবেচনায় নিয়ে আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে আদালতে কোনো আবেদন করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা শোনা গেলেও তিনি এ বিষয়ে নিশ্চিত নন। এটি কার্য উপদেষ্টা কমিটির আলোচনার বিষয় নয়; বরং সংসদে আলোচনা করেই সমাধান করা উচিত। তবে প্রয়োজন হলে পরবর্তী পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে প্রেসিডেনশিয়াল অর্ডার জারি করা হয়েছে, সেটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। একই আদেশের ভিত্তিতে এক ক্ষেত্রে সংবিধানের বাইরে গিয়েও কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, আবার অন্য ক্ষেত্রে তা মানা হচ্ছে না।

তিনি বলেন, যদি কোনো আদেশ মানা হয়, তবে তা সবার ক্ষেত্রেই সমানভাবে মানতে হবে; অন্যথায় কোনো ক্ষেত্রেই তা গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও জানান, অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করেন। পরে স্পিকার তাদের বক্তব্য দেওয়ার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করেন। সে সময় গত বছরের ১৩ নভেম্বর জারি করা সংশ্লিষ্ট আদেশের বিভিন্ন দিক সংসদে তুলে ধরা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যরা ইতোমধ্যে শপথ গ্রহণ করেছেন। কিন্তু যারা এখনও শপথ নেননি, তাদের শপথ গ্রহণ কবে হবে—তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কবে আহ্বান করা হবে, সেটিও স্পষ্ট নয়।

এ ছাড়া গণভোটের বিষয়টিও তিনি সামনে আনেন। তার দাবি, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে মত দিয়েছে। সেই গণভোটের ফলাফল কীভাবে বাস্তবায়ন করা হবে এবং এর চূড়ান্ত অবস্থান কী—এ বিষয়েও স্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন বলে তিনি মনে করেন।

বিরোধীদলীয় নেতার মতে, এসব প্রশ্নের উত্তর সংসদের ভেতরেই আলোচনার মাধ্যমে নির্ধারণ করা গেলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং জনগণের প্রত্যাশাও পূরণ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০