ABN BANGLA TV
৯ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“শেখ হাসিনা ভারত থেকে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন: ফখরুল”।

শেখ হাসিনা ভারত থেকে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন: ফখরুল।

নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তিনি বলেন, বিদেশে বসে দেশের পরিস্থিতি অশান্ত করার এমন উদ্যোগ একটি গুরুতর অপরাধ।

রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ‘মায়ের ডাক’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনার নেতৃত্বে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, গত দেড় দশকে বহু মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন এবং এসব ঘটনার জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি। গুম ও হত্যার মতো ভয়াবহ ঘটনার চেয়েও উদ্বেগজনক বিষয় হলো এসব বিষয়ে দায়বদ্ধতার অভাব

তিনি আরও বলেন, গুম হওয়া মানুষের পরিবারের সদস্যরা এখনও নানা কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন। তাদের সন্তানদের লালন-পালন, শিক্ষা ও সম্মানজনকভাবে জীবনযাপন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু এতদিন এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে দ্রুত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং একটি লিখিত প্রস্তাবও পাঠাবেন। গুমের শিকার পরিবারগুলোর জন্য নিয়মিত ভাতা চালু করা প্রয়োজন, যাতে তারা আর্থিক সহায়তা পেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

মির্জা ফখরুল বলেন, যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে, তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করা এবং মানবিক সহায়তা দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সরকার এ বিষয়ে উদ্যোগ নিলে তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে উঠবে।

অনুষ্ঠানে ‘মায়ের ডাক’ সংগঠনের আহ্বায়ক সানজীদা আখতার তুলির সভাপতিত্বে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং গুম হওয়া পরিবারের কয়েকজন সদস্য।

অনুষ্ঠানে বক্তারা গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট ও সংগ্রামের বিষয় তুলে ধরেন এবং তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০