ABN BANGLA TV
৬ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“শিশুর মুখে ‘মির্জা আব্বাস চাঁদাবাজ, হাসনাত আব্দুল্লাহর ভিডিও ঘিরে সমালোচনার ঝড়”।

শিশুর মুখে ‘মির্জা আব্বাস চাঁদাবাজ, হাসনাত আব্দুল্লাহর ভিডিও ঘিরে সমালোচনার ঝড়।

নিউজ ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি শিশুকে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে “মির্জা আব্বাস চাঁদাবাজ” স্লোগান দিতে উৎসাহিত করছেন। গত ৪ মার্চ ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।

মূলত ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারীর মধ্যে চলমান রাজনৈতিক দ্বন্দ্বের রেশ ধরেই এই স্লোগানটি সামনে এসেছে। হাসনাত আব্দুল্লাহর শেয়ার করা ভিডিওটি সেই উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ব্যবহারকারীদের একটি বড় অংশ একটি শিশুকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করার কঠোর সমালোচনা করেছেন। তাদের মতে, কোমলমতি শিশুদের মনে এ ধরনের বিদ্বেষমূলক স্লোগান ঢুকিয়ে দেওয়া তাদের স্বাভাবিক মানসিক বিকাশের অন্তরায়।

অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের অনেকে বিষয়টিকে নিছক ‘খুনসুটি’ বা মজার ঘটনা হিসেবে দেখছেন। কেউ কেউ একে সমসাময়িক রাজনীতির একটি হাস্যকর প্রতিফলন হিসেবেও মন্তব্য করেছেন।

বিষয়টি নিয়ে মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, “মির্জা আব্বাস একজন অত্যন্ত সজ্জন ও ভদ্র মানুষ। নির্বাচনের আগে থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি করার চেষ্টা চলছে। আমরা এখনো ধৈর্য ধরে আছি এবং এখনই মামলা করছি না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

ভিডিওটি নিয়ে সমালোচনা চললেও এনসিপি বা হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। শিশুদের রাজনীতিতে জড়ানোর এই সংস্কৃতি সুস্থ গণতান্ত্রিক চর্চার জন্য কতোটুকু সহায়ক, তা নিয়ে সরব এখন সুশীল সমাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০