ABN BANGLA TV
১০ এপ্রিল ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ চাইলেন শিক্ষামন্ত্রী”।

 শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ চাইলেন শিক্ষামন্ত্রী।

নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের ভিজিটর গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্টসংখ্যক আসন স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্পিকারের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছেন, যেখানে শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জাতীয় সংসদ জনগণের ইচ্ছার প্রতিফলন এবং সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মের মধ্যে সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়নের ধাপ এবং রাষ্ট্র পরিচালনার নীতিনির্ধারণী প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা তৈরি করা অত্যন্ত প্রয়োজনীয়। শুধুমাত্র পাঠ্যবইভিত্তিক জ্ঞানের বাইরে গিয়ে সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পেলে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক চেতনা আরও বিকশিত হবে

বর্তমানে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে মোট ৪৪৮টি আসন রয়েছে। এর মধ্যে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত রয়েছে ৫০টি আসন। অবশিষ্ট ৩৯৮টি আসনের মধ্যে থেকে ১০০টি আসন শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে সংসদ পরিদর্শনের সুযোগ পায়।

শিক্ষামন্ত্রী তার প্রস্তাবে উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মকে রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের চর্চা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দিতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য মোট ১৫০টি আসন স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চিঠিতে আরও বলা হয়, সংসদীয় গণতন্ত্রকে আরও জনসম্পৃক্ত এবং শিক্ষার্থীবান্ধব করতে এই প্রস্তাবটি সময়োপযোগী। ভবিষ্যৎ নাগরিকদের জ্ঞান ও সচেতনতা বাড়াতে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০