ABN BANGLA TV
১২ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“শিক্ষাপ্রতিষ্ঠানে অযোগ্যদের সুযোগ দিতে চেষ্টা করছে সরকার: এনসিপি”।

শিক্ষাপ্রতিষ্ঠানে অযোগ্যদের সুযোগ দিতে চেষ্টা করছে সরকার: এনসিপি।

নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রাথমিক সিদ্ধান্তকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে। এনসিপি এ সিদ্ধান্তকে সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অযোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়া এবং শিক্ষকদের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধি করার চেষ্টা হিসেবে দেখছে।

বুধবার (১১ মার্চ) এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ মার্চ ২০২৬ সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এই ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

সংগঠনটি উল্লেখ করেছে, বিগত সময়ে রাজনৈতিক প্রভাবশালী এবং শিক্ষাগত যোগ্যতাবিহীন ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে দুর্নীতি, স্বজনপ্রীতি ও শিক্ষকদের ওপর অযাচিত প্রভাব বিস্তার করেছেন। এমনকি শিক্ষকদের মানসিক ও শারীরিক লাঞ্ছনির ঘটনা ঘটেছে। অতীতের এই অভিজ্ঞতা শিক্ষাব্যবস্থায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা আনার প্রেরণা হয়েছিল।

এনসিপি আরও জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নেওয়া শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড শিক্ষকদের এবং শিক্ষানুরাগী সমাজের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এটি শিক্ষাব্যবস্থায় সংস্কারের সূচনা হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু বর্তমান সরকার শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত নেওয়ায় আমরা একটি পশ্চাৎমুখী প্রবণতার আভাস পাচ্ছি, যা অত্যন্ত উদ্বেগজনক।

সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে, প্রাথমিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা হোক এবং শিক্ষা প্রতিষ্ঠানে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। এছাড়া, শিক্ষাব্যবস্থায় ইতিবাচক সংস্কার বজায় রাখার মাধ্যমে শিক্ষকদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এনসিপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০