
শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল। শাহরাস্তি প্রেসক্লাবের ইতিহাসে সরাসরি ভোটাধিকারের মাধ্যমে গনমাধ্যম কর্মীরা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২৪ ডিসেম্বর দিনব্যাপী ভোট উৎসবে সামিল হয়ে যারা উৎসাহ দিয়েছেন বিশেষ করে চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি রহিম বাদশা সাধারণ সম্পাদক কাদের পলাশ, নবাগত সভাপতি সোহেল রুশদি, সাধারণ সম্পাদক এমএ লতিফ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সাবেক সভাপতি দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আবদুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউর করিম, সাংবাদিক কামাল হোসেন, সাইফুল ইসলাম সিপাত, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাইফুল ইসলামসহ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা, রিটার্নিং অফিসার শাহজাহান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলায় নিয়োজিত সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল হোসাইন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন বাদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন