ABN BANGLA TV
১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরাস্তি প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা।

শাহরাস্তি প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা।

মোঃ জসিম উদ্দিনঃ

শাহরাস্তি প্রেসক্লাব নির্বাচন–২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহান প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতে এ তফসিল ঘোষণা করেন। এসময় উপস্হিতি ছিলেন নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি স্বজল পাল এবং দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি ও সদস্য জসিম উদ্দিন।
তফসিল অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান করা যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহরাস্তি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
মনোনয়ন ফরম যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার দুপুর ২টা থেকে। একই কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।
এছাড়া ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার বিকেল ৫ টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনী প্রচারণা চলবে ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
সবশেষে ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে উপজেলা পরিষদ হল রুম, শাহরাস্তি।
রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি প্রেসক্লাবের সকল সদস্যকে নির্ধারিত সময়সূচি মেনে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান।
১৬ ডিসেম্বর ২০২৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০