ABN BANGLA TV
১১ আগস্ট ২০২৫, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে ১৬০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক।

শাহরাস্তিতে ১৬০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক।

 

মো.জসিম উদ্দিন
শাহরাস্তি (চাঁদপুর) সংবাদ দাতাঃ

চাঁদপুরের শাহরাস্তিতে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে রোববার গভীর রাতে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওয়ারুক বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৪৫ মিনিটে ওয়ারুক বাজার রেলগেটের দক্ষিণ পাশে চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এসময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসা টেকনাফ উপজেলার কাইয়ুমখালি পাড়া (প্রকাশ কে কে পাড়া) এলাকার মো. জাফর আলমের স্ত্রী মোছা. ফাতেমা বেগম (৪০) ও মৃত আসগর আলীর স্ত্রী ছমুদা (৫৫) কে আটক করা হয়।
তল্লাশিতে মোছা. ফাতেমা বেগমের বুকের ভিতরে রাখা সাদা পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। অপরদিকে ছমুদার ডান হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগের ভেতরে থাকা এক জোড়া জুতার মধ্যে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, গ্রেফতার দুই নারী দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয় করে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ওসি আরও জানান, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে চাঁদপুর জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ জসিম উদ্দিন
চাঁদপুর( শাহরাস্তি) প্রতিনিধি
মোবাইল ০১৭১৩৬১০৪৮৪ নিউজ(১)
১১ আগষ্ট ২০২৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০