ABN BANGLA TV
১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে সম্পত্তি দখলের অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

শাহরাস্তিতে সম্পত্তি দখলের অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

বিশেষ প্রতিনিধিঃ

শাহরাস্তিতে সম্পত্তি জবর দখলের মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে উপজেলার পাথৈর গ্রামের মাওঃ আলী আকবরের পুত্র কাজী ওবায়েদুল্লাহ এ সংবাদ সম্মেলন করেন।

তিনি লিখিত বক্তব্যে জানান, মীর মোঃ নেওয়াজ মোরশেদ অদ্য (১৫ ডিসেম্বর/২৫) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদকর্মীদের কাছে মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য উপস্থাপন করে বক্তব্য দিয়েছেন। যাহা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর।

আমি আইনানুগভাবে রেজিস্ট্রিকৃত দলিলমূলে জমি ক্রয় করে উক্ত সম্পত্তির বৈধ মালিক ও দখলদার। আমার ক্রয়কৃত জমির দলিল নং যথাক্রমে ৩৮৩৪/২০২০ ও ৪১১৬/২০২১, যা সাব-রেজিস্ট্রি অফিস কর্তৃক বৈধভাবে সম্পাদিত ও অনুমোদিত। উক্ত দলিলের মাধ্যমে আমি নির্দিষ্ট দাগ ও চৌহদ্দিভুক্ত জমি ক্রয় করেছি এবং সেই অনুযায়ী দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছি।
অভিযোগকারীরা ইচ্ছাকৃতভাবে আমার বৈধ মালিকানাধীন জমিকে তাদের পৈত্রিক সম্পত্তি বলে দাবি করে বিভ্রান্তি সৃষ্টি করছেন। প্রকৃতপক্ষে, তারা যে জমির কথা উল্লেখ করেছেন, তার সঠিক দাগ, খতিয়ান ও বাস্তব অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধীয় বিষয়ে আদালতের রায় আমার পক্ষে রয়েছে।

আমি কোনোভাবেই জোরপূর্বক বা অবৈধভাবে কারো জমি দখল করিনি। বরং অভিযোগকারী পক্ষই বিভিন্ন সময় আমার জমিতে অনধিকার প্রবেশ করে সাইনবোর্ড স্থাপন, বাঁধা প্রদান ও উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা সৃষ্টি হয়।
তিনি আরো জানান, প্রিয়েমশন মামলা চলমান থাকা অবস্থায় জমি ক্রয় প্রসঙ্গে যে অভিযোগ তোলা হয়েছে, তাহা সম্পূর্ণ বিভ্রান্তিকর। কারণ, সংশ্লিষ্ট মামলায় কোনো স্থগিতাদেশ (Stay Order) বিদ্যমান ছিল না। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালত কর্তৃক স্থগিতাদেশ না থাকলে দলিল সম্পাদন আইনত নিষিদ্ধ নয়—এই বিষয়টি বিজ্ঞ আইনজীবীগণ অবগত আছেন। মূলত এটি কোন প্রিয়েমশন মামলা ছিলো না, এটি ছিলো হক সুপার মামলা।
আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক, যার যথাযথ জবাব আমি আইনানুগভাবে সংশ্লিষ্ট আদালতে প্রদান করছি এবং আদালত আমার পক্ষে রায় দিয়েছেন।
তাছাড়া অভিযোগকারী পক্ষ আমাকে “ভূমি দস্যু” হিসেবে উপস্থাপন করে যে বক্তব্য দিয়েছে, তা চরম মানহানিকর ও আইনগত অপরাধের শামিল। এই ধরনের মিথ্যা প্রচারণা বন্ধ না হলে আমি আইন অনুযায়ী মানহানি ও ক্ষতিপূরণ মামলা দায়ের করতে বাধ্য হব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০