ABN BANGLA TV
২৭ জুলাই ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত আপনাদেরকে সতর্ক থাকতে হবে দেশে ইসলাম বিক্রি করা শুরু হয়েছে … আয়েত আলী ভূঁইয়া

শাহরাস্তিতে বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

আপনাদেরকে সতর্ক থাকতে হবে দেশে ইসলাম বিক্রি করা শুরু হয়েছে
… আয়েত আলী ভূঁইয়া

 

জসিম উদ্দিন।।

শাহরাস্তি উপজেলার মেহের উঃ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৫) বিকেলে কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে আপনাদের সহযোগীতা প্রয়োজন। আমি আপনাদের হয়ে কাজ করতে এসেছি, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে সকল উন্নয়ন কাজ পরিচালিত হবে। তারেক রহমানের নির্দেশ আমাদেরকে যথাযথ ভাবে মেনে চলতে হবে। মনে রাখবেন জেনেশুনে খারাপ নেতা নির্বাচিত করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নেতা ভালো হলে দেশ ভালো চলবে। বাংলাদেশে ইসলাম বিক্রি করা শুরু হয়েছে, সাবধান ঈমান আকিদা ঠিক রাখতে হবে। শাহরাস্তি – হাজীগঞ্জের বিএনপির কান্ডারি ইঞ্জিনিয়ার মমিনুল হক যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় তাহলে আমি কথা দিচ্ছি ওনি সবসময় আপনাদের পাশে থাকবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আকবর লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহরাস্তি পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেন মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, বিএনপির নেতা কামাল হোসেন মুন্সি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০