
যশোরের শার্শা বাগআঁচড়া বসতপুর একটি আম বাগান থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ অস্ত্র গুলো উদ্ধার করেন।অস্ত্রের ছবি দেখে বুঝা যাচ্ছে অনেক আগের কেউ বাড়িতে মজুত রেখেছিল।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাহাদত হোসেন জানান,গোপন সংবাদে জানতে পারি বসতপুর ১ নং কলোনির একটি আম বাগানের পাশে একটি ধান খেতের ভিতর অস্ত্র রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি অস্ত্র পাওয়া যায়।কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন