ABN BANGLA TV
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে বাঁশখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বাঁশখালী থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে বাঁশখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বাঁশখালী থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

 

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

আজ ১৫/০৯/২০২৫খ্রি. তারিখ বিকাল ১৬:৩০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ বাঁশখালী থানার উদ্যোগে বাঁশখালী থানার মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেনের সঞ্চলনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার ৮৮টি দূর্গ পূজা মন্ডপ থেকে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব তপন কুমার বাকচী, বাঁশখালী থানার অফিসার ও ফোর্স, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক জন্টু কুমার দাশ, সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রকৌশলী রনি সরকার এবং বাঁশখালী পূজা উদযাপন পরিষদের একাংশের আহবায়ক সন্ধ্যা রাণী দাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ এলাকায় নিরাপত্তা নিশ্চিতকল্পে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অফিসার ইনচার্জ, বাঁশখালী থানা বক্তব্যের শুরুতেই আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বাঁশখালী উপজেলার সনাতদন ধর্মালম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রধান অথিতি তার বক্তব্যে পূজা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবোর্চ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন মর্মে আশ্বাস প্রদান করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি বিধি-নিষেধ মেনে চলার আহবান জানান। অফিসার ইনচার্জ বাঁশখালী থানার পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপের জন্য একটি করে রেজিস্টার বন্টন করা হয়েছে, যাতে করে পূজা চলাকালীন সময়ে পুলিশ, আনসার ও সেচ্ছাসেবকগনের ডিউটির বিষয়টি পর্যায়ক্রমে লিখে রাখতে পারে। জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য সরকারের বিভিন্ন সংস্থার গুরুতপূর্ণ নাম্বার সম্বলিত ফেস্টুন প্রতিটি পূজা মন্ডপের জন্য বিতরণ হবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের পক্ষ থেকে যেসকল সমস্যাগুলো তুলে ধরা হয়েছে সেগুলো সমাধানের লক্ষ্যে কাজ করা হবে মর্মে অফিসার ইনচার্জ এর পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাই একযোগে কাজ করার প্রতিশ্রুতির মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)জনাব সুধাংশু শেখর হালদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০