
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান ও সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাঁশখালী ৪নং বাহারচড়া ইউনিয়ন বিএনপি।
গত কাল বিকেলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলিটি পশ্চিম বাশঁখালীর প্রাণকেন্দ্র বশির উল্লাহ মিয়াজীর বাজার প্রদক্ষিণ করে পূর্বকুল চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব দেলোয়ার আজীম বলেন স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার উত্তরসূরী তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়েছে যা ইতিহাসে নজিরবিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা করে তারা সমগ্র বাংলাদেশের মানুষকে অপমানিত করেছে। একটা পাকিস্তানি গোষ্ঠী ও বটচক্র দেশনায়ক তারেক রহমানকে নিয়ে বিভিন্ন রিউমার ছড়াচ্ছে এবং তাকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। তারা এখনো বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করে না। সেই রাজাকার আর চব্বিশের স্বৈরাচার মিলেমিশে একাকার হয়ে গেছে। তাদের ঠিকানা বাংলাদেশ নয়, তাদের ঠিকানা দিল্লি আর পাকিস্তান।
এ সময় উপস্থিত ছিলেন ৪নং বাহারচরা ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আকবর হোসেন চৌধুরী জামশেদ,
মাওলানা মোহাম্মদ ছগিরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মন্তব্য করুন