
ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণের জাল টাকা সহ দেবর ভাবি আটক করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলা পশ্চিম চর উমেদ ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে গজারিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০০ টাকার ১০০ টি ও ৫০০ টাকার নোট ৩০ টি জাল নোট উদ্ধার করা হয়। যাদেরকে আটক করা হয়েছে তারা লালমোন ইউনিয়নে ৬ ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার মো; জুয়েলের স্ত্রী মোসা সুমি (২৫) মো; তাজউদ্দিনের ছেলে মো; মার্শাল বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন কুপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গজারিয়া এলাকা জাল টাকা বন্টন করা হচ্ছে। পরে সেখানে ফোর্স নিয়ে এসআই আবু ইউসুফ নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে।
মন্তব্য করুন