
বান্দরবানের লামা উপজেলার লামা সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে লামা সদর ইউনিয়নের বইলারচর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শামসুর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ইব্রাহিম।
সভায় উদ্বোধক ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রবিউল হোসেন ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক থোয়াইসে মং মার্মা, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন ও মো. মিজানুর রহমান কাজী। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ জহির হোসেন, সাবেক সদস্য ২নং লামা সদর ইউনিয়ন বিএনপি, লামা উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, কৃষকদের অধিকার রক্ষা ও কৃষক দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মন্তব্য করুন