
উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে বান্দরবান জেলার লামা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহফিল জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হইয়াছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ আছর লামা পৌরসভাস্থ তংথমাং রিসোর্টের হলরুমে নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করে লামা রিপোর্টার্স ক্লাব। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করিয়া বরণ করেন।
রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন আমু , সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, লামা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি প্রীয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী মোঃ ইব্রাহীম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম খান, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এ. এম. ওমর আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক অলী উল্লাহ রনি, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন ও সম্পাদক মোঃ জিয়া উদ্দিন জুয়েল।
এছাড়াও রিপোর্টার্স ক্লাবের সভাপতি জয় দেব রাজ ও সম্পাদক সুশান্ত তঞ্চ্যংগা, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ করিম এলএলবি, লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালউদ্দিন, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ফোরামের সভাপতি নুর মোঃ মিন্টু ও সম্পাদক মোঃ আবুল হাসেম, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সামাজিক ও ব্যবসায়ী প্রতিনিধি এবং লামা, আলীকদম ও চকরিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লামা রিপোর্টার্স ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরিয়া বক্তব্য প্রদান করেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনের সঙ্গে পরিচয় করাইয়া দেওয়া হয় এবং অতিথিবৃন্দ তাঁদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন।
বক্তাগণ লামা রিপোর্টার্স ক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করিয়া বলেন, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করিবার পাশাপাশি পেশাদারিত্বের মান অক্ষুণ্ণ রাখিতে হইবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরিয়া রাষ্ট্র ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁহারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি লামা অঞ্চলের সাংবাদিকতার মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করিবে।
অনুষ্ঠান শেষে লামা পৌরসভায় নির্মিত তংথমাং রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করিয়া বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল সাদেকী।
মন্তব্য করুন