
জেরিন আক্তার
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান জেলা লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়ির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিজস্ব নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষভাবে তিনি রাত্রিকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ সুপার প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেন। পরিশেষে, সাধারণ জনগণ যেন সর্বোচ্চ ও যথাযথ পুলিশি সেবা পায়—তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
এ সময় কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সংশ্লিষ্ট ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন