ABN BANGLA TV
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌরবিদ্যুৎ, দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌরবিদ্যুৎ, দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান।

 

লামা বান্দরবান

 

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে বিশাল আকারের সৌরবিদ্যুৎ ব্যবস্থা। এর ফলে হাসপাতালের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে এবং রোগীরা উন্নত সেবা পাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিমের ঐকান্তিক প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেওয়া হয়েছে।
লামা উপজেলা ও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বমুবিলছড়ি এবং আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের বাসিন্দাদের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল হলো এই হাসপাতাল। কিন্তু দীর্ঘ সময় ধরে এখানে বিদ্যুতের সমস্যা লেগেই ছিল, যার কারণে রোগীদের, বিশেষ করে ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের, অনেক দুর্ভোগ পোহাতে হতো।নতুন দায়িত্ব গ্রহণের পর ডা: গোলাম মোস্তফা নাদিম হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে জোর দেন। তিনি নিজের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যবস্থা করেন। এই পদক্ষেপের ফলে এখন বিদ্যুৎ চলে গেলেও হাসপাতালে আলো ও অন্যান্য সেবা চালু রাখা সম্ভব হচ্ছে। এর মাধ্যমে রোগীরা আরামদায়ক পরিবেশে চিকিৎসা নিতে পারছেন। : গোলাম মোস্তফা নাদিম জানান, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটসহ অন্যান্য সমস্যা নিরসনেও তিনি কাজ করে যাচ্ছেন। তিনি সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানোসহ নিয়মিত যোগাযোগ করছেন। তার বিশ্বাস, সবার সার্বিক সহযোগিতা পেলে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি উন্নত ও মানসম্মত সেবাকেন্দ্রে পরিণত করা সম্ভব হবে। এই উদ্যোগে স্থানীয় জনগণ ও হাসপাতালের স্টাফরা স্বস্তি প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০