
মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৮), পিতা- গোলাম সোবহান ফকির, সাং- মুসলিম পাড়া, ৩৫৬নং পলি মৌজা, উপজেলা- রুমা, বান্দরবান পার্বত্য জেলা, হালসাং- আমতলী পাড়া, ০৭নং ওয়ার্ড, ০৫নং সরই ইউ.পি, থানা- লামা, বান্দরবান পার্বত্য জেলা একজন
উচ্ছৃঙ্খল, বেপরোয়া, প্রতারক, চাঁদাবাজ, প্রতারণার আশ্রয় গ্রহণকারী, নিরীহ-অসহায় লোকজনের টাকা পয়সা ও জায়গা, সম্পদ আত্মসাৎকারী, সন্ত্রাসী, সর্বোপরি দেশের প্রচলিত আইন অমান্যকারী প্রকৃতির লোক হয় জানান এলাকাবাসী।
মোঃ আবু বক্কর সিদ্দিক এলাকার সহজ-সরল পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে বিশ্বাস জন্মাইয়া প্রতারণামূলক ভাবে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসিতেছে। এ কারণে এলাকার মানুষ চরম বিপদে আছে। তার বিরোদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়ে লামার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলী এলাকায় এলাকাবাসীর উদ্যোগে ২৮/১১/২০২৫ ইং তারিখ বিকাল ৩ ঘটিকার মোঃ আবু বক্কর সিদ্দিকির বিরোদ্ধে একটি মানববন্ধন করে।
মন্তব্য করুন